মেঘনায় জাটকা ধরায় আটক ১২ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুর: মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৩ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথকদুটি মামলা করা হয়েছে। বাকী এক জেলে অপ্রাপ্ত বায়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (৮ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- মো. আনোয়ার মাঝি (৩৭), আনোয়ার খা (৩৫), জবেদ আলী (৩৫), ফরিদ খাঁ (২৪), আল-আমিন সরকার (২৫), মো. শান্ত খাঁ (১৯), মো. আরিফ হোসেন মাঝি (২৭), মো. ইয়াসিন গাজী (৩০), ফারুক মোল্লা (৩৫), সামিদ মিজি (২৫), মো. বিল্লাল বেপারী (৩৮), ফারুক বকাউল (৩৫) ও মো. সাফায়েত হোসেন মৃধা (১০)।

ওসি বলেন, ৭ মার্চ সন্ধ্যা হতে ৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টার অভিযানে সদর উপজেলার রাজরাজেশ^ ইউনিয়নের বাঁশগাড়ি নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় এসব জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সময় ২১ হাজার মিটার কারেন্টজাল, দুটি মাছ ধরার নৌকা ও ১১২ কেজি জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা দুটি মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম