চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা ৫ এমপি মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদপুরে আসার জন্য বলি। তিনি সাথে সাথে ১৬ মে সময় দিয়ে দেন। আসার পথে শাহরাস্তিতে একটি খাল খনন ও ছোট একটি জনসভার প্রোগ্রাম আছে। এরপর চাঁদপুর সদরে একটি খাল খনন করবেন। জনসভা, ফ্যামিলি কার্ড উদ্বোধন, সুধী সমাবেশ, দলীয় সাংগঠনিক সভা হবে। জনসভা চাঁদপুর সরকারি কলেজ মাঠ আপাতত নির্ধারণ করেছি।
তিনি আরো বলেন, আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবে, সকলকে সুশৃঙ্খল ভাবে উপস্থিত হতে হবে। তারেক রহমান যাওয়ার আগ পর্যন্ত কেউ জনসভা স্থান ত্যাগ করা যাবে না। প্রধানমন্ত্রীর আগমনটাকে আমরা জনগণের আগমন হিসেবে দেখবো। আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে যেটা জনগণ চায়।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব উত্তর ছেঙ্গারচর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাকির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্যাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
ফম/এমএমএ/


