কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ- সাংগঠনিক হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান আমান উল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
আমান উল্লাহ’র গ্রামের বাড়ি কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংড্ডা গ্রামের সন্তান। তার পারিবারিকভাবে সবাই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে জায়গা পাওয়া আমান উল্লাহ ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা। তিনি আওয়ামী লীগ সরকার আমলে অনেক নির্যাতনের শিকার হয়ে ঢাকা পল্টন থানাসহ একাধিক স্থানে পদপদবি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রদলের একাধিক নেতারা জানান, আমান উল্লাহ আওয়ামী লীগ সরকার আমলে বহু হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক সকল কার্যক্রম চালিয়ে গেছেন। প্রতিটি আন্দোলন ও সংগ্রামের মুহূর্তে আমান উল্লাহকে দল কাছে পেয়েছেন। এছাড়াও আমান উল্লাহ’র রাজনৈতিক জীবনে সক্রিয় ও আন্দোলনমুখী এই নেতা ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সাহসী ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
আমান উল্লাহ বলেন,বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন,দল ও দেশের স্বার্থে অতীতের মতো আগামীতেও রাজপথে সক্রিয় থাকবো এবং গণতন্ত্র রক্ষায় আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন,আমান উল্লাহ নেতৃত্বে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
ফম/এমএমএ/


