মুফতি সিরাজুল ইসলামের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন

ইমামতি করেন জ্যেষ্ঠ ছেলে আল আমিন চাঁদপুরী

চাঁদপুর : বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি সিরাজুল ইসলাম বেপারীর জানাজার নামাজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় আখন বাড়ি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ সন্তান জামায়াতে ইসলামী নেতা ও চাঁদপুরের ১৩ নম্বর হানারচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন হোসাইন চাঁদপুরী।

জানাজায় মরহুমের স্মরণে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ।

এ সময় সর্বস্তরের মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের জানাজায় অংশ নেন।

জানাজা উপলক্ষে বক্তব্যে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত”-প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।আজ জানাজায় যারা উপস্থিত হয়েছেন, একদিন প্রত্যেককেই এভাবে বিদায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, একজন মুমিন ও মুত্তাকি ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছি আমরা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে মুফতি সিরাজুল ইসলাম বেপারী ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম