মিথ্যা মামলা করে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না

চাঁদপুর: চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেছেন, কোনো ষড়যন্ত্র করে লাভ নেই, জাতীয় পাটি কে বাদ দিয়ে এদেশে জাতীয় সংসদ নির্বাচন কখনোই গ্রহণ যোগ্য হবে না, এদেশের জনগণ তা মেনে নিবে না।

তিনি বলেন, উপজেলা পরিষদ পদ্ধতি হলো এদেশের জনগণের জন্য একটি মাইলফলক এবং কল্যাণকর পদ্ধতি। তাই এই উপজেলা পরিষদ পদ্ধতি কে পুর্নাঙ্গ কার্যকর করতে হবে। এটিকে রাজনৈতিক প্রতিহিংসার বলয়ে নিয়ে মুলা জুলানো পদ্ধতির মাধ্যমে চালালে এটি আগামীতে বরদাস্ত করা হবে না।

তিনি আরো বলেন, যারা সত্যিকারের অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, তাদের বিচার করা হোক, কিন্তু একের পর এক জাতীয় পাটির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জাতীয় পাটিকে দমিয়ে রাখা যাবে না। তিনি জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের আহবান জানান।

তিনি বলেন, জাতীয় পাটির একজন নেতাকর্মী বেঁচে থাকতে জাতীয় পাটি কে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সিনিয়র নেতারা বেঁচে থাকতে তাদের সামনে কোনো কর্মীদের হুমকি ধমকী বা  লান্জিত করা হলে তা কঠোর ভাবে জবাব দেওয়া হবে।

অ্যাডঃ আঃ লতিফ শেখ  বুধবার ( ২৩ অক্টোবর)  চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্হ অ্যাডঃ লতিফ শেখের চেম্বারে  জাতীয় পাটির কেন্দ্রীয় কর্মসূচী উপজেলা দিবস উপলক্ষে চাঁদপুর পৌর জাতীয় পাটির আয়োজনে   আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

পৌর জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌস খানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা জাতীয় পাটির যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ঢালী,জেলা জাতীয় পাটিরনেতা – শরীফ পাটোয়ারী, দেলোয়ার হোসেন খান,  পৌর জাতীয় পাটির নেতা দেলোয়ার হোসেন খলিফা, বাদল হাওলাদার, শাহরিয়ার আহমেদ, সদর উপজেলা জাতীয় পাটির নেতা স্বপন ডাক্তার প্রমুখ।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম