মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)কে স্বাধীনতা পদক প্রদান করায় বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে মিছিলটি উপজেলার সুজাতপুর বাজারে প্রদক্ষিণ করে। এরআগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এসএম সেলিম রেজার সভাপতিত্বে ও মেহেদী হাসান কাজল ও সদরুল আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এসএম নোমান দেওয়ান, আল-আমিন সরকার বিজয়, সাবেক সদস্য মোসাদ্দেক হাওলাদার মামুন, নাজমুল হোসেন, অ্যাড. আমজাদ নেতা, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি, পৌর ছাত্রলীগ নেতা শামীম প্রধান, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজারুল ইসলাম শান্ত, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক তামজিদ হোসেন রিয়াদ, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী নাছিম রানা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, আসিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক শাকিল দেওয়ান, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিখন, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাইম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের নেতা জুবায়ের আহমেদ জনি প্রমুখ।
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ‘স্বাধীনতা পদক’ প্রদান করায় বিশ্ব শান্তির অগ্রদূত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, আধুনিক মতলবের একমাত্র রূপকার হচ্ছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। উনি যখন চাঁদপুর-২ আসনের এমপি ছিলেন তখন এই দু’উপজেলায় অসংখ্য ব্রীজ কালভার্ট, থানা, স্কুল-কলেজ সরকারী ও প্রতিষ্ঠা করণ, রাস্তাঘাট, প্রথম শ্রেণির দুটি পৌরসভা প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বেই মতলব উত্তরে সকল উন্নয়ন সাধিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের ক্র্যাক প্লাটুনের কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে দিয়ে সম্মানিত করে বাংলাদেশ সরকার।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। এ বছর ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান লাভ করে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা। অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফম/এমএমএ/



