মতলব উত্তরে এইচবিবি করণ সড়ক উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব উত্তর (চাঁদপুর) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রায় ৯ কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবি (হেরিংবনপোন্ড) করণ সড়ক উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঠেটালিয়া, বেগমপুর ও ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ গ্রামে বাস্তবায়িত এইচবিবি করণ সড়ক উদ্বোধন করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ উপজেলায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবি করণ করা হয়েছে।

কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে উন্নয়ন করছেন। যা বিগত কোন প্রধানমন্ত্রী করেনি। এর সুফল জনগন পাচ্ছে। অজোপাড়া গায়ের গ্রামের রাস্তাগুলোও প্রধানমন্ত্রী চলাচল উপযোগী করে দিচ্ছেন। তাই তিনি সকলের প্রিয় একজন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আবারো জনগণ আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। কারণ একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ সুখে শান্তিতে থাকতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের সদস্য শরীফ উল্লাহ সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবুসহ দলীয় নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম