চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. মো. সলিম উল্যাহ বলেছেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাকে আধুনিক ও যুগ উপযোগী করেছে বর্তমান সরকার। কিন্তু এই শিক্ষা মান উন্নয়ন হিসেবে গড়ে তুলতে সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন।
মাদ্রাসা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।
রবিবার (১১ জুন) দুপুর ২টা হাইমচর উপজেলা গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা মিলনায়তনে নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে এই মাদ্রাসার সভাপতি নির্বাচিত করায় আমি সরকার ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধন্যবাদ জানাই। এই মাদ্রাসা উন্নয়ন আমি সবসময় আমার চেষ্টা অব্যাহত থাকবে। শতাব্দীর ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং যুগ উপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা অধ্যক্ষ মাও আব্দুর রহমান হামিদী। সভায় শুরুতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় গত ১৩ এপ্রিল স্বারক নং ১১০৪৩ এর উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত অনুমোদনক্রমে উপ- রেজিস্টার ড.মো. আবু হানিফ গভর্নিং বডির সভাপতি হিসেবে ড. মোঃ সলিম উল্ল্যাহ কে মননেয়ন দিয়েছেন।
ফম/এমএমএ/


