মাদক বিক্রয় ছাড়ার অঙ্গিকার করলো মা মেয়ে স্বামী’সহ ৩ শীর্ষ মাদক কারবারি

হাজীগঞ্জ থানার ওসির কাছে মুচলেকা দিয়ে 

 হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসির কাছে মুচলেকা দিয়ে মাদক বিক্রয় ছাড়ার অঙ্গিকার করেছে মা মেয়ে স্বামী’সহ ৩ শীর্ষ মাদক কারবারি।

বৃহস্পতিবার দুপরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নানের কাছে মুছলেকা দেন তারা।

হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের কাজী বাড়ীর মৃত মানিক কাজীর স্ত্রী পারুল বেগম (৫৫), তার মেয়ে পলি আক্তার (৩০), স্বামী সফিউল আলম খাঁন প্রকাশ রিপন (৩৫) আর মাদক বিক্রয় করবেনা মর্মে অঙ্গীকার প্রদান করেন।

এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ খান, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর কবির কাজী, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখবো, কথা আর কাজে এক থাকলে তাদেরকে আইনগতভাবে সহযোগিতা করা হবে।

মাদক বিক্রয় ছেড়ে দেয়া পারুল বেগম, পলি আক্তার, রিপন জানান, আমাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। যেহেতু আমরা আর কখনো মাদক বিক্রয় করবোনা বলে অঙ্গীকার করেছে, আমরা মামলা থেকে যেনো অব্যহতি পায়। এ জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম