মাছ উৎপাদনে বাংলাদেশে জিডিপি অনেক বেড়েছে

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালী, পোনা মাছ উন্মুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও সহ অতিথিবৃন্দ। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন কর্মকর্তাবৃন্দ ও জেলেগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে ও অফিস সহকারী আরিফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বেলতলী নৌপুলিশের এসআই আঃ হাকিম, মতলব উত্তর থানার এসআই মফিজুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম লাভলু, মৎস্যজীবী প্রতিনিধি ফুলচাঁন বর্মন, মৎস্য চাষী তারেক ইমাম চৌধুরী প্রমুখ।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালী। আমরা প্রত্যেকেই না কেউ কেউ মাছ চাষ এবং আহরণের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। পুষ্টিগুনে বেড়ে উঠতে মাছের বিকল্প নেই। যারা মাছ চাষ করার মাধ্যমে আমাদের মৎস্য চাহিদা পুরণ করেন তাদের মূল্য অতুলনীয়। তিনি আরো বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশে জিডিপি অনেক বেড়েছে। তাই আমি আশা করি সকল জেলেরা আইন মেনে নদীতে মাছ আহরণ করবেন। এতে করে আমরাই সুফল ভোগ করবো।

আরাফাত/মাসুদ/

 

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম