মতলব উত্তরে হিফজ ও নাজেরা শিক্ষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ প্রদান

ছবি: ফোকাস মোহনা.কম

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা পরিচালিত, আল-আবরার হাফেজ প্রশিক্ষণ সেন্টার কর্তৃক বিভিন্ন মাদ্রাসার হিফজ শিক্ষক ও নাজেরা শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লুধুয়া আহমাদিয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসায় কর্মশালা সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুধুয়া আহমাদিয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন খন্দকার।

কারী মাঈন উদ্দীনের সঞ্চালনায় প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, লুধুয়া আহামাদিয়া (সাঃ) হাফেজিয়া ও দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল সরকার, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান, শাহাজান বেপারী, হুমায়ুন কবির চাঁনমিয়া, মাসুদ আলম, মোঃ মমিন, সিদ্দিক, আঃ রহমান, জাকির  হোসেন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স, চাঁদপুর জেলায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষকগণ অংশ নেন। কোর্স শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম