মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি আল-আমিন আলীম মাদ্রাসার আলীম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোঃ অলিউল্লাহ।
এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল। আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ রহমত উল্লাহ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুল মালেক, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোঃ আবু তাহের মুন্সি, আইয়ুব আলী মুন্সি, প্রাক্তন শিক্ষক আঃ সামাদ খান সহ গন্যামান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এবারে লবাইরকান্দি আল-আমিন আলীম মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষার্থী আলীম পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।
ফম/এমএমএ/



