মতলব উত্তরে ভিটামাটিহীন পরিবারকে গৃহ ও ভিক্ষুকদের পুনর্বাসনে উপকরণ প্রদান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন দুইটি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এসময় উপজেলার ফৈলাকান্দি গ্রামের ভিটামাটিহীন রাজিয়া বেগম ও ভেদুরিয়া বাজার মুক্তিপল্লীর খতেজা বেগমের হাতে ঘরে চাবি হস্তান্তর করেন এমপি নুরুল আমিন রুহুল ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। চান্দ্রাকান্দি গ্রামের মোঃ নুর আলমকে গবাদিপশু, কৃষ্ণপুরের বিল্লাল হোসেনকে গবাদিপশু, চরমাছুয়া গ্রামের জেসমিন আক্তারকে গবাদিপশু, কলাকান্দার বিলকিস বেগমকে ব্যবসার জন্য শাড়ি কাপড়, নিশ্চিন্তপিরের কুলছুম বেগমকে গবাদিপশু, বৈদ্যনাথপুরের মেরাজ কাজীকে গবাদিপশু, মুল্লুক মাজির কান্দির আলী হোসেনকে গবাদিপশু, রামদাসপুরের মাহফুজা বেগমকে ব্যবসার জন্য দোকানের মালামাল, ডুবগীর বাড়ু প্রধানকে দোকানের মালামাল, গোয়ালভাওর গ্রামের দেলোয়ার হোসেনকে গবাদিপশু ও এখলাছপুরের আরফতের নেছাকে গবাদিপশু সহ মোট ১১ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপকরণ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান তপুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ ছানোয়ার, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম