মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের অর্থায়নে গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে কলাকান্দা গ্রামে তার নিজ বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী লায়ন মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার চুন্নু, মিজানুর রহমান শিকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান প্রমুখ।
আলোচনা সভা শেষে কাউন্সিলর প্রার্থী লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অর্থায়নে ৩নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপর সামগ্রী করা হয়।
ফম/এমএমএ/



