মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার দলীয় নেতৃবৃন্দের মাঝে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির পক্ষ থেকে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
এমপি নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তা বার বার প্রমাণিত। তিনি এবারের রমজানে ইফতার মাহফিল না করতে নির্দেশ দিয়েছেন। ইফতার মাহফিল না সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান করেছেন। তাই আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক উন্নয়ন রয়েছে। যা দেশবাসীর কাছে প্রতীয়মান। যেদিকে তাকাবেন সেদিকেই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখবেন। তারই ধারাবাহিকতায় মতলবেও অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ সরকার, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খাজা আহমেদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল সরকার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার প্রমুখ।
ফম/এমএমএ/


