মতলব উত্তরে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ নার্গিছ আক্তার (৫৫) ও শিরিন আক্তার (৩০) নামে দুই নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার হয়েছে।

বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উপজেলার কালিপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেন মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেফতার নার্গিছ রাজধানীর শাহজানপুর থানার পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেন স্ত্রী এবং শিনির একই এলাকার রনির স্ত্রী।

থানা পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ, এসআই সুজিত চন্দ্র দেসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কালিপুর বাজার গাউছিয়া ট্রের্ডাস এর সামনে পাকা রাস্তার ওপর থেকে নার্গিছ ও শিরিন আক্তারকে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গাঁজাগুলো তারা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে চাঁদপুর হয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন  বলেন, গ্রেফতার দুই নারী মাদকব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম