
চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ফরিজীকান্দি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ কেজি) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নতুনবাজার এলকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরাজীকান্দি ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হচ্ছে বেলাল হোসেন দেলোয়ার। গত ৫ আগস্টের পর থেকে তার নামে বরাদ্দকৃত চাল এনে জাকির হোসেন মিজি নামক এক কথিত যুবদল নেতা জোড়পূর্বক চাল বিতরণ করে। এতে চরম ক্ষিপ্ত হন ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের নির্যাতিত নেতা শাহ ইমরান।
ঘটনার দিন বিকেলে শাহ ইমরান জোড়পূর্বক চাল বিতরণের কারণ জাকির মিজির কাছে জানতে চাইলে জাকির মিজি ক্ষিপ্ত হয়ে ওঠে। জাকির ফোন করে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুকে ফোন করে ঘটানাস্থলে নেন। আমির হোসেন নিজেকে অনেক বড় মাপের নেতা মনে করে শাহ ইমরানকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেন। এতে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা আমির হোসেন ও জাকির মিজির উপর ক্ষিপ্ত হয়ে চড় ঘুষি মারতে থাকে। উপায়ান্তর না পেয়ে দৌড়ে কোন রকম প্রাণ বাঁচান। পরে নেতাকর্মীরা জড়ো হয়ে দখলবাজ আমির হোসেন ও কথিত যুবদল নেতা জাকিরের বিরুদ্ধে মিছিল দিতে থাকে। মিছিলের স্লোগান ছিল ‘আমির জাকিরের দুই গালে জুতা মারো তালো তালো’ জাকির, আমিরের চামড়া তুলে নিবো আমরা।
এই স্লোগান দিয়ে নেতাকর্মীরা বাজার ত্যাগ করে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আমির হোসেন একজন চিহ্নিত দখলবাজ। দলের নাম বেচে চলে। জাকির মিজি বিগত দিন মোহনপুরে খালাসি পরিবারে বিয়ে করে আওয়ামী সরকারের আমলেও বীরদর্পে ব্যবসা বাণিজ্য করেছে। এখন শুনছি সে নাকি যুবদল নেতা; শুনতে পাচ্ছি সে নাকি বিএনপি করে!
এ প্রসঙ্গে শাহ ইমরান জানান, ঘটনা সত্য। আমাদের সামনে কেউ দখলবিজি করতে পারবেনা। সে যেই হন না কেন।
ফম/এমএমএ/



