মতলব উত্তরের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ও গণসংযোগ

মতলব উত্তরে গণসংযোগ করেন চাঁদপুর-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।

মতলব উত্তর ( চাঁদপুর):  চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জামায়তের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে)  সকালে পাঠান বাজার ও বেলতলী বাজারে পথসভা করেন চাঁদপুর-২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, সাদুল্লাহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ হুসাইন আহমেদ গাজী,সাদুল্লাহপুর ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,ষাটনল ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মোঃ কাউছার আল মামুন, ষাটনল ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক মোঃসালাউদ্দিন প্রমুখ।

এ সময় ডাঃ মোঃআব্দুল মোবিন বলেন, জামায়াত ইসলামি একটি সুশৃঙ্খল দল। আল্লাহর আইন ও রাসুলের আদর্শিক কাজের মাধ্যমে দেশের মানুষের মুক্তির আন্দোলন করে। দেশে এখন শান্তি প্রতিষ্ঠার হাওয়া বইছে। এ হাওয়ায় যেন সবাই ঘুমিয়ে না পড়ি।

ফম/এমএমএ/

দেওয়ান মুরাদুজ্জামান | ফোকাস মোহনা.কম