মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে মাদক ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের শান্তিপূর্ণ সর্বস্তরের জনগণে উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উস্কানিমূলক মন্তব্য ও দেশে অশান্তি সৃষ্টির অপচেষ্টা এবং মরণব্যাধি মাদক বেচাকেনা ও সেবনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গালিমখাঁ বেরীবাঁধে বাগানবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে করে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, একজন মাদকসেবনকারীর কারণে পরিবার, সমাজ ও দেশ ধ্বংসের দিকে ধাবিত হয়। এই সমাজকে বাঁচাতে প্রতিটি মানুষকে মাদক থেকে দুরে থাকতে হবে। এবং সমাজে যারা মাদকের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ফেরাতে হবে। তা না হলে আইনের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, যারা বিভিন্নভাবে অশালীন বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা আসলে দেশের ভালো চায় না, বাংলাদেশের জনগণের ভালো চায় না। সুতরাং আমরা আপনারদের এই উস্কানিমূলক বক্তব্য প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ ওয়াদুদ ভুইয়া, উপজেলা যুবদলের সদস্য জিশান আহমেদ, কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলী নুর, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সদস্য খোকা ভুইয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফরহাদ মোল্লা, সহ-সভাপতি শাহাদাত হোসেন সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আঃ ছাত্তার ভুইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন ভুইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়াজি ও আঃ ওয়াদুদ খান প্রমুখ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম