চাঁদপুর (মতলব উত্তর): চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ওটারচর উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) সকালে স্কুলের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন, সহকারী শিক্ষক আলী আকবর, কামরুজ্জামান হারুন সহ সকল শিক্ষক শিক্ষার্থী।
বক্তব্যে মো. মাসুদ বলেন, ইভটিজিং থেকে সবাইকে বিরত থাকতে হবে। আর কেউ ইভটিজিংয়ের শিকার হলে আইন হাতে তুলে নিবেন না। সাথে সাথে থানায় অথবা ৯৯৯ এ নাম্বারে কল দিবেন। মনে রাখবেন ইভটিজিংয়ের কারণে একটি মেধাবী মুখ হারিয়ে যেতে পারে। সকলে এধরণের সামাজিক অপরাধ থেকে দূরে থাকবেন। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন। খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।
ফম/এমএমএ/



