চাঁদপুর: চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত দুই পর্বের এই বর্ণাঢ্য অনুষ্ঠান শহরের ব্যাংক কলোনী একাডেমি প্রাঙ্গনে আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মো. কামাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, বাংলানিউজ ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম, মতলব দক্ষিণ উপজেলা কিন্টারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক আহমদ বাদল।
বক্তারা একাডেমির চমৎকার এই ক্রীড়ানুষ্ঠানের প্রশংসা করেন। অধ্যক্ষের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন, অভিভাবক ও ব্যবসায়ী এম এ খালেক মিয়াজী ও সদর উপজেলা কিন্টাগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হায়দার সংগ্রাম, সদর উপজেলা কিন্টারগার্টেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ কাউছার পাটোয়ারী, মোঃ জাহাঙ্গীর মিয়াজী, প্রাক্তন শিক্ষিকা নাহিদা আক্তারসহ অভিভাবক স্থানীয় সুধীজন।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রথম পর্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংক কলোনী উন্নয়ন কমিটির আহ্বায়ক মো. ইসমাইল হোসাইন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সকাল থেকে বিকেল পর্যন্ত সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং ব্যাংককলোনী মহাল্লা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান মিয়াজী, এডভোকেট শাখাওয়াত হোসেন, মো. সালেহ আহমদ সজবিসহ আরো অনেকে।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা শাহানারা আক্তার, মোসাম্মৎ ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিনা আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা আক্তার রাখি, তাসনিয়া জাহান জেরিন ও আমন্ত্রিত অতিথিসহ ছাত্র-ছাত্রীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ।
ফম/এমএমএ/



