ভূমিসেবা সপ্তাহ : চাঁদপুরে জনগণকে অধিকতর সচেতন হওয়ার আহবান ডিসির

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বুথ শুভ উদ্বোধন করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২২ মে) হতে ২৮ মে পর্যন্ত সারাদেশে একযোগে শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে।

এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা বুথ শুভ উদ্বোধন করেন জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

তিনি ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সহজেই ডাকযোগে সার্টিফাইড খতিয়ানের কপি প্রাপ্তির বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া তিনি জনগণকে অধিকতর সচেতন হওয়ার আহবান জানান।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার শানজিদা শাহনাজ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার ভূমি, কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ এবং অন্যান্য অংশীজন এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম