চাঁদপুর: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীন মিনারে গিয়ে তারা ফুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সহ-সভাপতি বশির খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীন, সহ-অর্থ সম্পাদক রাকিবুল হাসান খান, তথ্য প্রযিুক্ত বিষয়ক সম্পাদক রায়হান বকাউল, দপ্তর সম্পাদক মশিউর রহমান হৃয়াদ, সদস্য মোস্তফা খানসহ সংগঠনের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



