ভাষাসৈনিক মরহুম অ্যাডঃ আবুল ফজলের মৃত্যুবার্ষিকীতে দোয়া

চাঁদপুর: ভাষাসৈনিক  ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  মরহুম অ্যাডঃ আবুল ফজলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ ন ম মহিবুল্লাহ।

সোমবার (১৩ ফ্রেব্রুয়ারি) বাদ আছর শহরের বিষ্ণুন্দী রোডস্থ অ্যাডঃ সেলিম আকবরের বাসভবনে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন,  সিনিয়র আইনজীবী অ্যাডঃ নুরুল আমিন দেওয়ান, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম,  অ্যাডঃ কাজী আবদুল গফুর, অ্যাডঃ মজিবুর রহমান (২), অ্যাডঃ মাইনুল ইসলাম,  অ্যাডঃ আব্দুল মান্নান মিয়াজি,  অ্যাডঃ মঞ্জুর চৌধুরী,  অ্যাডঃ হেলাল জুরায়েত, মাওলানা সাইফুদ্দিন খন্দকার সহ এলাকাবাসী ও মুসল্লিগন।

উল্লেখ ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  মরহুম অ্যাডঃ আবুল ফজল ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ সেলিম আকবর জানান, আমাদের বাসায় আমার বাবা  মরহুম আবুল ফজল, মা মরহুমা ছালেহা বেগম, ছোট ভাই মরহুম আহসান কবির ও ছোট ভাইয়ের  স্ত্রী মরহুমা মারজানার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম