চাঁদপুরে লিগ্যাল এইডের স্মরনিকা ‘ছত্রছায়া’র মোড়ক উম্মোচন

চাঁদপুর: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রকাশিত লিগ্যাল এইড স্মরনিকা ‘ছত্রছায়া ‘ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ ফ্রেবুয়ারি )  সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন করেন জেলা ও দায়রা জজ  এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস এম জিয়াউর রহমান।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ( জেলা জজ )  জান্নাতুল ফেরদাউস চৌধুরী,  চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম,  অতিরিক্ত জজ (১) ফারহানা ইয়াছমিন,  অতিরিক্ত জেলা জজ (২) সাহেদুল করিম,  জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ টি এম মোস্তফা কামাল,  সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন,  সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ,  সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন সহ বিচারক ও অনন্য আইনজীবীরা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম