ভালো রেজাল্ট করলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দায়িত্ব নিতে পারব

--------------- অধ্যাপক ড. এম মেজবাহ উদ্দিন

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও লেখাপড়ার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক ড. এম মেজবাহ উদ্দিন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সুজাতপুর কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আকতার হোসেন, অধ্যক্ষ মাসুদ পারভেজ, বিদ্যোৎসাহী আফজাল হোসেন, হিতৈষী সদস্য আরিফ হোসেন, অভিভাবক মিজানুর রহমান, সালেহা আক্তার, নুরুল আমিন পাটোয়ারী, জাকির আহমেদ, অ্যাড. মোস্তফা কামাল জয়নাল, হুমায়ুন কবির, ফারুক মিয়াজি, জসিম উদ্দিন প্রধান, জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি ড. মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার মান্নোনয়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এক যোগাযোগে কাজ করতে হবে। একটা প্লাটফ্রমে থেকে এগোতে হবে। কোথায় কি সমস্যা আছে সেগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। শিক্ষার্থীরা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আগামীর পরীক্ষা আরও কঠিন হবে। তাই লেখাপড়া করেই সার্টিফিকেট অর্জন করতে হবে। ভালো রেজাল্ট করলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দায়িত্ব নিতে পারব।

অনুষ্ঠানে বক্তারা শতভাগ উপস্থিতি নিশ্চিত ও লেখাপড়ার মানোন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরে উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোঃ মকবুল হোসেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম