চাঁদপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য নজরুল ইসলাম খাদেম বলেছেন, জনগনের সকল অধিকার নিশ্চিত করতে এবং দেশের স্থিতিশীলতার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় অপরিহার্য। এদেশের জনগণ অধির আগ্রহে অপেক্ষা করছে অবাধ নিরপেক্ষ ও ভয়হীন পরিবেশে জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য। শান্তিপূর্ন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নভেম্বরে গণভোট অনুষ্ঠানের বিকল্প নেই। যেহেতু সকলদল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদের গেজেট প্রকাশিত হয়েছে, সেহেতু নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হতে কোন দলের বাধা থাকতে পারে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শুরার ভোট গ্রহণ উপলক্ষে রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর শহর, সদর ও হাইমচর উপজেলা জামায়াতের নারী ও পুরুষ রুকনরা সমাবেশে ভোট প্রদান করেন।
নজরুল ইসলাম খাদেম রুকনদের উদ্দেশ্যে বলেন, সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের ভূমিকা আরও জোরদার করতে হবে। ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলামীর বুলবুল, জেলা সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া।
জেলা জামায়াতের দায়িত্বশীল মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রুহুল আমিন, শাহ আলম ও ইব্রাহীম খলিল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ সহ অন্যান্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ ভোট গ্রহনের পর গননা শেষে ফলাফল গোষণা করা হয়।
ফম/এমএমএ/



