চাঁদপুর: চাঁদপুরের মতলব আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গভনিং কমিটির মতবিনিময় সভা, বই উৎসব ও দােয়া মাহফলি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) এম এ ওয়াদুদ বক্তব্য বলেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রতিটি শিশুকে সুশিক্ষায় গড়ে তুলুন এবং যত্ন করে শিক্ষা পাঠদান করুন। কারন শিশু আগামী দিনের বঙ্গবন্ধু সােনার বাংলা গড়ে তুলবো। তিনি আরও বলেন -আজকে আমি আমার জীবনের যুদ্ধকালীন সময়ের কিছু কিছু কথা বলাম । আপনারা মনোযোগ দিয়ে আমার কথা গুলো শুনেন তাহলে মুক্তিযুদ্ধ সমৃদ্ধি পাবে। আমাদের দেশে অনেক মুক্তিযোদ্বা জিবিত নেই। হয়তো আগামীতে আমি থাকি না। এমনি ভাবে আমাদের চাঁদপুরের অনেক মুক্তিযোদ্ধা নেই। গুরুত্ব পূর্ণ পদে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছিলেন। কোনো দিন এক দিনে কিছু হয়নি। কুড়ে করতে গেলে ও কয়েক দিন লেগে যায়। তেমনি মুক্তিযুদ্ধ একদিনে হয়নি। ভাষা আন্দোলনের মাধ্যমে এর সূত্রপাত হয়। মার্চ মাসের ৭ তারিখ রেসকোস ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দেন তোমাদের যার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমরা সেদিন ৭১ এর প্রথম প্রহরে আমরা মুক্তিযুদ্ধারা পাকিস্তান শত্রুদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলি।বঙ্গবন্ধু
সোমবার (১ জানুয়ারি) সকালে আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের মিলায়াতনেসভা কক্ষে নবনির্বাচিত ম্যানিজিং কমিটির মতবিনিময় সভার – সভাপতিত্ব করেন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ – আঃ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, আ’লীগের নেতা – আবুল প্রধান, নায়েরগাঁ উত্তর ১ ইউনিয়নের আ’লীগের তছলিম মিজি, নায়েবগাঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল মােল্লা, বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল মেম্বার, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল এন্ড কলেজের সভাপতি শাহাদাত হোসেন সবুজ প্রধানীয়, জানে আলম প্রধান, মামুন হােসেন( স্কুল), সমুন পাটওয়ারী, ইয়াসমিন আক্তার, ( কলেজ)।
এছাড়া উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ। সবশেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওঃ হাসান।
ফম/এমএমএ/


