
সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার নবাগত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
এ সময় তিনি বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি-ছিনতাই রোধসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। বাজার তদারকি জোরদার, যানজট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নজরদারি বৃদ্ধি এবং রাত্রীকালীন টহল জোরদারের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোনো অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন যথাযথভাবে সঠিক থাকে সেদিকে সকলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, বর্তমান পরিস্থিতিতে যে কোন বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে, যেখানে অনিয়ম অন্যায় ভাবে কাজ হবে সেখানে প্রতিহত করতে হবে।
ইউএনও বলেন, জন্ম নিবন্ধন বর্তমান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে এটার গ্রহণযোগ্য, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিক ও নাগরিক অধিকার, জন্ম নিবন্ধন সঠিকভাবে করার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি মূলত পুলিশের ভূমিকা মুখ্য থাকে ।উপজেলার উন্নয়নে আইনশৃঙ্খলা দিকটি বেশী গুরুত্ব বহন করে। চাঁদপুর মডেল থানার প্রতিমাসে কতটি ওয়ারেন্ট তালিম হলো,কি পরিমান মাদক উদ্ধার হলো,কতজন মাদক কারবারী গ্রেফতার হলো সেই তথ্য তুলে ধরতে হবে। চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়নে কমবেশী মাদকের সয়লাভ হয়ে গেছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের তালিকা করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।মডেল থানা পুলিশকে আরো তৎপর হতে হবে।গ্রাম পুলিশের তৎপরতা বাড়াতে হবে।
সভায় বক্তব্য দেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসেম, চাঁদপুর কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ মফিজুল ইসলাম, বাগাদী আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মোঃ খান, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য অ্যাড. মুনিরা বেগম চৌধুরী, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, হযরত আলী বেপারী ও আখতার হোসেন সাগর প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব আলম উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটে শেখ মোঃ হারুনুর রশীদ হীরা (অঃ দাঃ), তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ বিউটি রানী সরকার, তরপুরচন্ডী ইউনিয়ন প্রশাসক রবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


