বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় ফতেপুর পশ্চিম ইউনিয়নে দোয়া

মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন নাউরী ১নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার উত্তর নাউরী  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়ার আয়োজন করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি  আলফাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর পরিচালনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারন করেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ইমন, উপজেলা বিএনপি সাবেক সদস্য জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান কিরন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাবু, দপ্তর সম্পাদক শুক্কর ঢালী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য আশিক হোসেন কাজল, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, সহ সভাপতি সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

মুনাজাতে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবং দোজাহানের মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম