বুধবার শাহরাস্তি আসছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

শাহরাস্তি (চাঁদপুর): বুধবার (২১ জুন) শাহরাস্তি আসছেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তাঁর সফরসূচী সূত্রে জানা যায়, ২১ জুন বুধবার  লা ১১টায় তিনি উপজেলার শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট নবনির্মিত একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং তিন ও চারতলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের  ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

দুপুর ১২ টায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভীত বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় উর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের শুভ  উদ্বোধন করবেন।

দুপুর ১ টায় উপজেলা অডিটরিয়ামে ৭০০ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে রোপা আমন বীজ বিতরণ ও অনুদান হিসেবে তাঁর ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করবেন।

বিকেল  সাড়ে ৩ টায়  শাহরাস্তি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে অংশগ্রহণ করবেন।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম