চাঁদপুর: চাদঁপুর শহরের ১৩ নং ওযার্ডের খলিশাডুলি মির্জা বাড়ির অধিবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম(কালু মির্জা) আর বেঁচে নেই।মঙ্গলবার ভোর ৩:৫০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি স্ত্রী,২ছেলে ২ মেয়েসহ বহু আত্নীয় স্বজন রেখে যান।
এদিন আছর বাদ আছর শহরের খলিশাডুলিস্থ নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে।
এসময় সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার বাপ্পী দও রনি ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে কুমিল্লা সেনানিবাসের একটি দল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এই বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলামের প্রতি বিশেষ সম্মাননা প্রদর্শন করেন। পরে পারিবরিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফম/এমএমএ/



