বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মতলব উত্তরের নেতাকর্মীদের অংশগ্রহন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সৌজন্যে মতলবের শত শত নেতাকর্মী যোগদান করেন।

সোমবার ( ১ সেপ্টেম্বর)  বিকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে বর্ণাঢ্য রূপে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন। দীর্ঘদিন পর জমকালো আয়োজনে চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল।

চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সৌজনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে অংশগ্রহন করেন। মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।

আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেল বিএনপির সহ-সভাপতি আঃ গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত ভুইয়া, ছেংগাচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মোরারফ হোসেন মুরাদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলমগীর ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ছেংগারচ পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, সহ শত শত নেতাকর্মী। এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম