বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে দমন : তানভীর হুদা

মতলব উত্তর (চাঁদপুর): সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, মতলবে যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে এবং চোর-ডাকাতদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা আতঙ্কের মতলব চাই না, শান্তির মতলব গড়াই আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তানভীর হুদা বলেন, বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার দল, সংকটে পাশে থাকার দল।

তিনি আরও বলেন, সারাদেশে দুস্কৃতকারিরা বিশৃঙ্খলা তৈরি করেছে। আমাদের সজাগ থাকতে হবে কেউ যেন বিএনপির নাম করে চাঁদাবাজি বা দখলবাজি করতে না পারে। কোনো দুর্বৃত্ত যেন দলে ঢুকতে না পারে, তা খেয়াল রাখতে হবে। যারা জীবন বাঁজি রেখে গত ১৭ বছর সংগ্রাম করেছে তারা যেন বিজয়ের স্রোতে হারিয়ে না যায়, আমরা তাদের মনে রাখব।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার রিংকু, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদউল্ল্যা মোল্ল্যা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল মাষ্টার, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির।

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল করিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন মান্নু, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, যুবদল নেতা মিজান প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না প্রমুখ।

ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম