বালিয়ায় বিএনপির তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে তিন প্রবাসী বিএনপি নেতাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধিত প্রবাসী নেতৃবৃন্দ হলেন—শুকুর মিয়াজী, মোস্তফা খান ও গাজী জয়নাল আবেদীন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বালিয়া বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং জেলা বিএনপির সদস্য মাসুদ রায়হান।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম