বাবুরহাট এলাকায় বিএনপি নেতা আজম খানের গণসংযোগ

গণসংযোগ করেন বিএনপি নেতা আজম খান। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আজম খান গণসংযোগ করছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে ৫টার দিকে বাবুর হাট বাজার ও এর আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

পথসভায় বক্তব্যে আজম খান বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল ও দেশের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরো বলেন, আগামীর নিরাপদ বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজম খান আরো বলেন, আমি চাঁদপুর – ৩ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো, কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম