বঙ্গবন্ধু হত্যার আসামীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে : এম ইসফাক আহসান

মতলব উত্তর (চাঁদপুর): ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার বিকালে চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। এ দিনটি বাঙালী জাতির জন্য একটি কলঙ্কের দিন, কারণ এদিনে আমাদের এই মহান নেতাকে সেই স্বাধীনতা বিরোধী রাজাকারেরা হত্যা করেছে। আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধু হত্যার আসামীদের ফাঁসির রায় কার্যকর চাচ্ছি। তিনি আরও বলেন, আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি সাদেক মিয়াজী, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর সবুজ মিয়া, কলাকান্দা ইউপি সদস্য মাশরাফি মাসুদ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আক্তার হোসেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম