বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন মতলব সরকারি ডিগ্রী কলেজ

চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (১২ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় চাঁদপুর সরকারি কলেজ ও মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রী কলেজ অংশগ্রহণ করে । খেলায় নির্ধারিত সময় এক এক গোলে ড্র থাকায় ট্রাইবেকারে মতলব সরকারি ডিগ্রী কলেজ পাঁচ-চার গোলে চাঁদপুর সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানুল্লাহসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।

এ টুর্নামেন্টে জেলার ৮ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন এবং ফাইনালের চ্যাম্পিয়ন ও রানারআপ দুটি দল বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম