ফেনী গার্লস ক্যাডেটে ভর্তির সুযোগ পেল তাসনিয়া আহমেদ প্রথা

ছবি: সংগ্রহীত।
শাহরাস্তি (চাঁদপুর): ফেনী গার্লস ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পেয়েছে মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদের কন্যা তাসনিয়া আহমেদ প্রথা।
সম্প্রতি ক্যাডেট কলেজে চুড়ান্ত ভর্তি পরিক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়,  মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (জীব বিজ্ঞান) ফারুক আহমেদের কন্যা তাসনিয়া আহমেদ প্রথা কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুলে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত। ইতোপূর্বে সে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তার মা হুমায়রা আক্তার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক।
দেশের সেবায় নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়তে প্রথা সকলের দোয়া চেয়েছেন।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম