ফুটবল বিশ্বকাপ আনন্দ উপহার পেল ওমর ফারুক ও মিজান

চাঁদপুর:  কাতার বিশ্বকাপ উপলক্ষে ‘ভয়েস অব মেঘনা’ ফেইসবুক পেইজের আয়োজনে আর্জেন্টিনা-ফ্রান্স মধ্যকার ফাইনাল খেলা নিয়ে অনুভূতি প্রকাশ এবং ফলাফল নিয়ে আগাম মন্তব্য সঠিক হওয়ায় ওমর ফারুক ও সাংবাদিক মিজানুর রহমানকে ‘ফুটবল বিশ্বকাপ আনন্দ উপহার’ প্রদান করা হয়।
সোমবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ উপহার তুলে দেন নাভানা হাসপাতালের চেয়ারম্যান লায়ন কিশোর সিংহ রায়, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম এর সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম এবং ভয়েস অব মেঘনার প্রতিষ্ঠাতা আশিক বিন রহিম।
এ পুরস্কারের সৌজন্যে ছিলো-নাভানা হাসপাতাল (প্রাঃ লিঃ) চাঁদপুর।

উল্লেখ্য : এ প্রতিবেদনে চাঁদপুরের ২০ জন ফুটবলপ্রেমী তাদের অনুভূতি ও আগাম ফলাফল তুলে ধরেন।
তাদের মধ্যে শিক্ষক ওমর ফারুক ও সাংবাদিক মিজানুর রহমান বলেন, ফাইনাল খেলাটি টাইব্রেকারে গড়াবে এবং আর্জেন্টিনা জয়লাভ করবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম