ফরিদগঞ্জ পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার সড়কগুলোতে অসহনীয় যানজট নিরসণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এই সময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহষ্পতিবার (২১ আগস্ট ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আইন অমাণ্য করে পৌর এলাকার প্রধান সড়কে গাড়ী রাখায় যানজট সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না রাখার অপরাধে ৪টি মালামাল পরিবহনের ট্রাক গাড়ী জব্দ করে। পরে ওই গাড়ী চালকদের কাছে ৭ হাজার ৫শত টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিমাসের জেল প্রদান করেন। পরে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, সড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় এমনিতেই গাড়ীগুলোকে এখন একটি রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে কালির বাজার চৌরাস্তা অভিমুখি সড়কে যানবাহনের চাপ বেশি। এসব সমস্যা সমাধানে দিনের বেলায় পৌর শহরে বড় ও মালবাহী গাড়ীগুলোকে প্রবেশ না করার অনুরাধে করেছিলাম। কিন্তু কেউ মানছিল না। তাই আমরা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম