ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে লাইসেন্স বিহনী অবৈধভাবে ঔষধ বিক্রির দায়ে দুই ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে অবৈধ এবং লাইসেন্সবিহীন ঔষধ বিক্রির জন্য দুটি ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম