চাঁদপুরে যৌথ বাহিনীর পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর :  চাঁদপুরের ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মো. হোসেন (৫২) ও বেলায়েত হোসেন (৫২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, পৃথক অভিযানে এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে রোববার ভোরে অভিযান পরিচালনা করে শাহরাস্তির জাদবপুর এলাকা হতে মাদক কারবারি বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা ট্যাবলেট।

অপর দিকে শনিবার (১২ জুলাই) দিনগত রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২২০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল সেট।

উদ্ধার মাদক ও গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম