ফরিদগঞ্জ (চাঁদপুর) : পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ) বিকালে প্রেসক্লাব সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত হয়। উৎসবে ফরিদগঞ্জ খেলাঘর আসরের ক্ষুদে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
পাঠাগার উপকমিটি ও পিঠা উৎসবের আহ্বায়ক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। উৎসব শেষে সেরা পিঠা তৈরি ও প্রদর্শনকারীকে পুরষ্কৃত করা হয়।
ফম/এমএমএ/


