মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগষ্ট) বিকালে গোয়ালভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা।
মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ গণি তফাদার, উপজেলা সেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল উদ্দিন মোল্লা হিমেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহসিন দেওয়ান, ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সদস্য আল আমিন সরকার, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিয়াম তালুকদার,
৮নং ওয়ার্ড বিএনপির সবাপতি সফিউল্লাহ প্রধান প্রমুখ। সভায় শ্রমিক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা ফতেপুর পশ্চিম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন এবং শ্রমিক দলের কর্মকান্ড আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়।
ফম/এমএমএ/



