পুরান বাজার জামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ভর্তি শুরু

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জ রোডস্থ মুসলিম যুবক সমিতির ব্যবস্থাপনায় পরিচালিত জামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু করেন, মুসলিম যুবক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন,ম্যানেজিক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান খান বাদল,অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ জাকারিয়া ভূঁইয়া বতু,সদস্য সচিব আজিজুল হাকিম মামুন, সদস্য মোঃ হাকি জমাদার প্রমূখ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি থেকে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উল্লেখ্য মুসলিম যুবক সমিতি প্রায় শতবছর পূর্বে স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিগণ প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠার শুরু থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ও শিশুদের মক্তব চালু করা হয়। সেই ধারাবাহিকতায় পুরনো টিনসেট ভবনটি ভেঙ্গে সেখানে দ্বীতল ভবন নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে প্রায় শতাধিক মুসল্লির নামাজ আদায়,অযুখানা,ইমাম ও মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা ও শিশুদের ধর্মীয় শিক্ষার প্রসার বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম