চাঁদপুর মর্ডাণ শিশু একাডেমীতে নতুন বছরের বই বিতরণ

জাতীয় বই উৎসব উপলক্ষে

চাঁদপুর: জাতীয় বই উৎসবে চাঁদপুর শহর পৌর এলাকার ব্যাংক কলনী মডার্ণ শিশু একাডেমিতে নার্সারি থেকে  পঞ্চম শ্রেণীর  শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে নতুন বই বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় ব্যাংক কলনী মডার্ণ শিশু একাডেমির মাঠে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুক এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা ও অভিবাকরা।

এসময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক  মোঃ কামাল হোসেন, শাহানারা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিনা আক্তার, শাহানাজ  পারভিন,  রোকসানা ইসলাম রাখিসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম