
চাঁদপুর: আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হায়দার সংগ্রাম তার প্রতীক (চাপকল) মার্কার সমর্থনে খলিশাঢুলি, বাবুর হাট, আশিকাটি এলাকায় দিনভর ব্যাপক গণসংযোগ করেন।
তিনি শুক্রবার (১০ মে) সকালে বাবুর হাট এলাকা থেকে জনসংযোগ শুরু করেন।
দুপুরে বাবুর হাট বড় মসজিদে জুম্মার নামাজ শেষে বাবুর হাট বাজারের সকল ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক দুলাল মাল,ফারুক মজুমদার,কাদির, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
পরে আছর নামাজ আদায় করেন মধ্য আশিকাটি গাবতলি জামে মসজিদে। নামাজ শেষে এলাকার জনগনকে সাথে নিয়ে চাঁদ খার বাজার ও তার পার্শবর্তী বাড়ী গুলোতে ব্যাপক গনসংযোগ শেষে হোসেনপুর গাজী বাড়ী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
পরে তিনি আশিকাটি ইউনিয়নের দক্ষিন পাইকাস্তা আঃকাদির জিলানী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় একটি পথ সভায় মিলিত হন।সেখানে স্বতঃস্ফূর্তভাবে এলাকার জনগণ নুরুল হায়দার সংগ্রামকে সমর্থন জানান। এবং তারা বলেন, আমরা এই এলাকার মানুষ আপনার পিতা আব্দুল কাদের মাস্টারের দ্বারা অনেক উপকৃত হয়েছি, তার কথা স্মরণ করে আপনার কথা শুনেই এক নজর দেখার জন্য এখানে ছুটে এসেছি, আমরা এলাকার জনগণ আপনার সাথে আছি এবং আপনার মার্কা (চাপকল) কে বিজয়ী করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করব ইনশাল্লাহ ।
পরে তিনি একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর পাইকাস্তা পিংড়া বাজারে গণসংযোগ করেন। সেখানে গণসংযোগ শেষে আলমদিনা বাজার বাইতুন নুর জামে মসজিদে এশার নামাজ আদায় করেন।
ফম/এমএমএ/


