চাঁদপুর: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় সরকার ঘোষিত চলমান অভিযানে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করার অপরাধে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ ৬ জেলেকে আটক করেছে নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ি।এছাড়া এ অভিযানে ৪০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে
।হাইমচর উপজেলার নৌ -সীমানায় গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত একাধিক অভিযানে জালসহ জেলেদের
আটক করা হয়।
এসময় নীলকমল ফাঁড়ির নৌ-পুলিশসহ মৎস্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটককৃত জেলেদের নিয়মিত মামলায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সর্দার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের অভিযান ভালো হচ্ছে। আমাদের তৎপরতার কারণে জেলেরা নদীতে নামতে সাহস পাচ্ছেনা।
ফম/এমএমএ/


