নির্বাচন বর্জনের দাবিতে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ

চাঁদপুর: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের দাবিতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের নেতারা।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ) সকালে চাঁদপুর জেলা জজ আদালত এলাকায় নেতারা আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  সাধারণ সম্পাদক অ্যাড: এ.জেড.এম রফিকুল হাসান রিপন, ফোরামের সাবেক  সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক  অ্যাড: কোহিনুর রশিদ, সিনিয়র আইনজীবী বাবর বেপারী, ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাড: আলম খান মঞ্জু, অ্যাড: আতিকুর রহমান,   অ্যাড: শামীমা বাকিসহ অন্যান্য আইনজীবীরা।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম